Breaking News

বর্ধমানে হোটেলের ঘর থেকে সিভিল ইঞ্জিনিয়ারের মৃতদেহ উদ্ধার

Rescuing hanging body of railway contractors from hotel room at Burdwan Town near Bardhaman Railway Junction

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান শহরের একটি হোটেলের ঘর থেকে উদ্ধার হল এক রেলের ঠিকাদার তথা সিভিল ইঞ্জিনিয়ারের মৃতদেহ। মৃত ঠিকাদারের নাম অনুপ বিশ্বাস (৫৪)। বাড়ি হুগলীর চন্ডীতলা থানার চিকরন জলা গ্রামে। গত সোমবার তিনি সন্ধ্যে নাগাদ বর্ধমান শহরের ষ্টেশন এলাকার এই হোটেলের ঘর বুক করেন। মঙ্গলবার দুপুরের পর থেকে তার আর সাড়াশব্দ পাননি হোটেলের কর্মীরা। এরপর পুলিশ এসে মঙ্গলবার রাতে ঘরের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেন। মৃতের শ্যালক মলয় সরকার জানিয়েছেনতাঁর জামাইবাবুকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আত্মহত্যা করার মত কোনো কারণ ছিল না। তিনি জানিয়েছেনবাড়িতে তিনি বলে এসেছিলেন বর্ধমানের রেলওয়ের ডিজেল সেডে একটি টেণ্ডারে অংশ নিতে আসছেন। মলয়বাবুর দাবীহোটেলে তিনি যখন আসেন তখন তাঁর সঙ্গে ব্যাগ হাতে আরও একজন ছিলেন। মলয়বাবুর অভিযোগগোটা বিষয়টিই অত্যন্ত রহস্যজনক। এব্যাপারে তিনি বর্ধমান থানায় উপযুক্ত তদন্তের দাবী জানিয়েছেন। ঘটনার তদন্তে নেমেছে বর্ধমান থানার পুলিশ।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *