
পূর্বস্থলী (পূর্ব বর্ধমান) :- গোপীনাথপুর গ্রামে খড়ি নদীর ধারের রাস্তায় আচমকা ধস। আর এই ধসের কারণে রাস্তার পাশেই থাকা বাড়িগুলির বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে ভাঙ্গনের আতঙ্ক। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত দুদিন ধরে হচ্ছে বৃষ্টি, বৃহস্পতিবার সকাল থেকে ভারি মাত্রায় শুরু হয়েছে বৃষ্টি। আর সেই কারণে পূর্বস্থলী ১ ব্লকের নশরতপুর পঞ্চায়েতের গোপীনাথপুর গ্রামে খড়ি নদীর পাশে থাকা একটি রাস্তার অংশ হঠাৎই ভেঙে পড়ে যায়। বিগত চার দিন ধরে অল্পবিস্তর মাটি ঝরে পড়ছিল এই রাস্তা থেকে, এরপর এদিন আচমকাই রাস্তায় নামে ধস। স্বভাবতই খড়ি নদীর পাড়ে থাকা বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। বৃহস্পতিবার বিকেলে তাঁরা জানান প্রশাসন অবিলম্বে হস্তক্ষেপ করুক। এ প্রসঙ্গে এদিন উপপ্রধান মবিন হোসেন মন্ডল বলেন, বিষয়টি শুনেছি স্থানীয় সদস্যের সাথে কথা বলে খোঁজ খবর নিয়ে দেখছি।
E Purba Bardhaman Purba Bardhaman District News