Breaking News

মেমারীতে লাগাতার চন্দন গাছ চুরি নিয়ে ব্যাপক আলোড়ন

Sandalwood trees are being stolen continuously in Memari.

মেমারি (পূর্ব বর্ধমান) :- মেমারি শিক্ষা নিকেতনের চন্দন গাছ চুরির পর এবার চন্দন গাছ চুরির ঘটনা ঘটলো পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ ব্লকের দলুই বাজার দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কলা নবগ্রামের কাছে পশ্চিম কলু পুকুর এলাকায় যা সতীশ চন্দ্র বিদ্যানিকেতনের ঢিল ছড়া দূরত্বে। বৃহস্পতিবার গভীর রাত্রে পশ্চিম কলু পুকুরের পাড়ে থাকা দুটি চন্দন গাছ ও একটি অর্ধেক চন্দন গাছ কে বা কারা কেটে নেওয়ায় হৈচৈ শুরু হয়েছে। গাছের মালিক ভোলানাথ মালিকের অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে। এব্যাপারে তিনি শুক্রবার সকালে মেমারি থানায় অভিযোগ দায়ের করেছেন। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, এর আগে মেমারীর কলানবগ্রাম শিক্ষা নিকেতনের ক্যাম্পাসের ভিতর থেকে দুটি বহুমূল্য সাদা চন্দন গাছ চুরি হয়ে যায়। কলানবগ্রামের শিক্ষা ও প্রশিক্ষণ সংস্থার ভিতরে লাগানো মূল্যবান দুটি সাদা চন্দনের গাছ সোমবার গভীর রাতে চুরি হয়। আনুমানিক রাত একটার পর ঘটনাটি ঘটে । আনুমানিক ৪ থেকে ৬ জনের দল পাঁচিলের তার কেটে ট্রেনিং সেন্টারের ভিতরে প্রবেশ করে। সকালে নাইটগার্ড কলেজের প্রিন্সিপালকে খবর দিলে প্রিন্সিপাল ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান। সেই সাথে মেমারী থানাকে বিষয়টি জানানো হয়। মেমারি থানা পালসিট ফাঁড়িকে দায়িত্ব দেয়। তদন্তে আসেন ফাঁড়ির আধিকারিক। অধ্যক্ষ বিষয়টি বনদপ্তর এবং বিভাগীয় বনাধিকারিককেও জানিয়েছেন।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *