Breaking News

রাতে আগুনে ভস্মীভূত একাধিক দোকান, ফের রাতেই লুটপাট অন্য দোকানে

Several shops gutted in fire overnight, looting at other shops again at night

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ধমানের রাজবাটি উত্তর ফটক এলাকায় ফুটপাতের একাধিক দোকানে আগুন লাগার ঘটনার কারণ হিসাবে বেআইনিভাবে পেট্রোল মজুতের অভিযোগ উঠছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সেখান থেকেই আগুন ছড়ায় আশপাশের ৩-৪ টি দোকানে। বেআইনি পেট্রোল মজুদের ঘটনায় প্রশাসনের ভূমিকাও নিয়ে সরব হয়েছেন স্থানীয়রা। এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় আগুন লাগার পর ঘটনাস্থল লাগোয়া আরও বেশ কয়েকটি দোকানে গভীর রাতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ উঠেছে। মুখে কাপড় বেঁধে গভীররাতে বেশ কয়েকজন দুষ্কৃতি ঘটনাস্থল লাগোয়া ৫-৬ টি দোকানে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ ব্যবসায়ীদের। এমনকি দোকানের সামগ্রীও নষ্ট করে দেয় বলে অভিযোগ। ফলে প্রভূত ক্ষতির সম্মুখীন হয়েছেন ব্যবসায়ীরা। অন্যদিকে গতকালের পর ঘটনাস্থল লাগোয়া একাধিক দোকানে আজও অবাধে চলছে অবৈধ গ্যাস রিফিলের কারবার। স্বভাবতই স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব হওয়ার পাশাপাশি আবারও যেকোনোদিনই বড়সড় অগ্নিকাণ্ড ঘটে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন। উল্লেখ্য, বর্ধমান পৌরসভার পক্ষ থেকে বর্ধমানের অন্যতম লাইফলাইন বিসি রোড সম্প্রসারণের কাজ চলছে। ইতিমধ্যেই বি সি রোডে জবর দখল করে থাকা ব্যবসাদারদের হটাতে পৌরসভা মাইকিংও শুরু করেছে। তারই মধ্যে এই অগ্নিকাণ্ড ও গভীররাতে দোকান ভাঙচুরের ঘটনা অন্য মাত্রা যোগ করেছে। স্থানীয় কাউন্সিলার স্বীকৃতি হাজরা জানিয়েছেন, ওখানে অবৈধভাবে দাহ্য তরল বিক্রি করা হচ্ছিল এই রকম কোনো খবর ছিল না। তবে অনেক আগেই রাস্তা জবর দখল করে থাকা এই দোকানগুলোকে তুলে নিতে বলা হয়েছিল। পৌরসভার তরফে মাইকিংও করা হয়েছে। গভীর রাতে কারা ভাঙচুর চালালো তা জানা নেই তবে পুলিশকে বলবো বিষয়টি খতিয়ে দেখতে।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *