Breaking News

নিট-নেট দুর্নীতির প্রতিবাদে রাস্তায় এসএফআই

SFI held a protest march against neet-net corruption বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ১৮ জুন হওয়া ইউজিসি-নেট পরীক্ষাকে বাতিল ঘোষণা করার প্রতিবাদে এবং নিট দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ দেখালো এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটি। এসএফআইয়ের জেলা সম্পাদক অনির্বাণ রায় চৌধুরীর নেতৃত্বে এদিন বর্ধমানের গুডসেড রোড থেকে কার্জনগেট পর্যন্ত প্রতিবাদ মিছিল করা হয়। ন্যাশনাল টেস্টিং এজেন্সি, কেন্দ্রের যে সংস্থা পরীক্ষা এবং ফল প্রকাশের দায়িত্বে, তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে অনির্বাণ বলেন, এই দুর্নীতির সিবিআই তদন্ত হোক, আসল কারণ সামনে আসুক। এই পরীক্ষা বাতিলের ফলে কয়েকশো ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অন্ধকারে, তাঁদের পিছনে ফেলে দিচ্ছে এই কেন্দ্রীয় সরকার৷

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *