বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ইসলামপুরে পুলিশের গুলিতে ছাত্র মৃত্যুর অভিযোগে শুক্রবার বর্ধমানের কার্জন গেটের সামনে বিক্ষোভ দেখালো এস এফ আই-এর বর্ধমান জেলা কমিটি। এদিন কার্জন গেটের সামনে ১৫ মিনিটের জন্য রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ চলাকালীন পুলিশের একটি গাড়িতে মৃদু হামলাও চালায় বিক্ষোভকারীরা। এস এফ আই এর জেলা সম্পাদক অনির্বাণ রায়চৌধুরী জানিয়েছেন, এই ঘটনার প্রতিবাদে আগামীকাল পূর্ব বর্ধমান জেলা জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
Check Also
দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা
গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …
E Purba Bardhaman Purba Bardhaman District News
