Breaking News

সাপের কামড়ে মৃত্যু

প্রতীকি চিত্র। Photo:- pixabay.com

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ষা শুরু হতে না হতেই সাপের কামড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নামে চম্পা দুর্লভ (৩৫)। বাড়ি জামালপুর থানার হালারা গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি জামালপুরের একটি হিমঘরে দিনমজুরের কাজ করতেন। রবিবার তিনি ওই হিমঘরের মেশিনে কাজ করছিলেন একাই। সেই সময় তাঁর বাঁ পায়ে সাপে কামড়ায়। কিন্তু তিনি তা ভ্রুক্ষেপ করেননি। এরপর তিনি বাড়ি গিয়ে দুপুরে খাওয়া দাওয়ার পর ফের কাজে আসেন। এই সময় অসুস্থ হয়ে পড়েন। হিমঘর মালিক তাকে হাসপাতালে পাঠাতে চাইলেও তার বাড়ির লোকজন পাশের উচিতপুর গ্রামে তাকে এক ওঝার কাছে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হলে সেখান থেকে জামালপুর স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে রবিবার রাতে তার মৃত্যু হয়।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *