Breaking News

বর্ধমানে তৃণমূল কংগ্রেসের ‘সংহতি যাত্রা’

'Solidarity March' organized by Trinamool Congress in Burdwan

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সোমবার গোটা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমান জেলাতেও সংহতি যাত্রা পালন করল তৃণমূল কংগ্রেস। এদিন বর্ধমান শহরের নীলপুর মোড় থেকে কার্জনগেট চত্বর পর্যন্ত এই সংহতি মিছিলের নেতৃত্ব দেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, রায়নার বিধায়ক শম্পা ধাড়া, বর্ধমান পুরসভার পুরপ্রধান পরেশ সরকার-সহ জেলার অন্যান্য পদাধিকারী তৃণমূল নেতৃত্বরাও। এই সংহতি যাত্রার মিছিলে পা মেলান শিখ, খৃষ্টান, মুসলিম এবং হিন্দু সম্প্রদায়ের ধর্মগুরুরাও। মিছিল শেষে কার্জন গেটের সামনে বক্তব্য রাখতে গিয়ে এদিন বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা ধর্মের বিভেদ ভুলে এবং ধর্মের নামে হিংসাকে দূরে সরিয়ে রেখে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে থাকার আহ্বান জানান। 'Solidarity March' organized by Trinamool Congress in Burdwan 'Solidarity March' organized by Trinamool Congress in Burdwan 'Solidarity March' organized by Trinamool Congress in Burdwan

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *