Breaking News

বৃদ্ধা মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল ছেলেরা, প্রশাসনের দ্বারস্থ অসহায় বৃদ্ধা

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বাংলাদেশ থেকে চলে এসে দুই সন্তানকে নিয়ে ঘর বেঁধেছিলেন বৃদ্ধা শেফালী শীল। কিন্তু বেশিদিন গড়ায়নি। আস্তে আস্তে মায়ের কাছ থেকে সেই সন্তানরা পাওনাগণ্ডা বুঝে নিয়েই বৃদ্ধা মাকে ছুঁড়ে ফেলে দিতে কসুর করেনি দুই সন্তান। আর তাই সন্তানদের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে দুয়ারে দুয়ারে ঘুরছেন অসহায় মা। চোখের জলে প্রশাসনের কাছে সুবিচার চাইছেন। কিন্তু এখনো মেলেনি কোনো সুরাহা। বর্ধমান শহরের তেজগঞ্জে বাড়ি সত্তরোর্দ্ধ বৃদ্ধা শেফালি শীলের। তার দুই ছেলে সুবল শীল এবং অনিল শীল। দুজনেই প্রতিষ্ঠিত। বৃদ্ধার অভিযোগ, তার দু’ছেলেই সমাজে প্রতিষ্ঠিত হলেও মাকে দেখে না। উপরন্তু তার কাছ থেকে সমস্ত সম্পত্তি লিখিয়ে নিয়েছে। সর্বস্ব দিয়েও পরিবারে কারো মন পান নি মা। চেষ্টা করেছেন নানা ভাবে সমঝোতা করে কোনক্রমে টিঁকে থাকার। কোনো লাভ হয় নি। দুই সন্তান মাকে এক কাপড়ে বের করে দিয়েছেন বাড়ি থেকে। সেই থেকে রাস্তাই ঠিকানা তার। খাবার জুটছে না। সেই থেকে রয়েছেন এক কাপড়ে। বৃহস্পতিবার কোনো পথ না পেয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হলেন তিনি। অভিযোগ করলেন জেলা পুলিশ সুপারের কাছে। তিনি চান, সসম্মানে তাঁকে ফিরিয়ে দেওয়া হোক তাঁর বাড়িতে। অন্তত, যেকয়েকটা দিন বাঁচবেন ততদিন যেন শান্তিতেই থাকতে পারেন।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *