Breaking News

সমাজের সাথী এবং সময়ের সাথী পত্রিকার যৌথ উদ্যোগে বর্ধমানে বসন্ত উৎসব

Spring festival begins in Burdwan

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গোটা দেশ জুড়ে সোমবার দোল উৎসব পালিত হলেও বর্ধমানে পালিত হবে পরের দিন মঙ্গলবার। রাজ আমল থেকে চলে আসা এই নিয়মের অনেক ফাঁক ফোকর বা ব্যতিক্রম ঘটনা বাড়তে থাকলেও মোটামুটি এই নিয়ম এখনও চলছে বর্ধমান জুড়ে। যদিও শনিবার থেকেই বসন্ত উৎসব শুরু হয়ে গেল শহরের আনাচে কানাচে। এদিন বর্ধমান টাউন হলে সমাজের সাথী এবং সময়ের সাথী পত্রিকার যৌথ উদ্যোগে আয়োজিত হল বসন্ত উৎসব। প্রায় পাঁচশোরও বেশি শিল্পী এই উৎসবে অংশ নিয়েছেন। যার মধ্যে শিশু থেকে বৃদ্ধ সকলেই রয়েছেন। সমাজের সাথী পত্রিকার সম্পাদক দুরন্ত নাগ জানিয়েছেন, প্রায় ২৬টি নৃত্য সংগঠন এদিন তাঁদের টিম নিয়ে অংশ নিয়েছে এই উৎসবে। Spring festival begins in Burdwan

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *