
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মঙ্গলবার থেকে বর্ধমান টাউন স্কুল মাঠে শুরু হল ১৯তম রাজ্য সাবজুনিয়র (অনূর্ধ্ব ১৬) হ্যান্ডবল প্রতিযোগিতা। আয়োজক পূর্ব বর্ধমান জেলা ছাড়াও এই প্রতিযোগিতায় হাজির হয়েছে ১৪ টি জেলার প্রতিনিধিরা। রাজ্য হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল সদস্য সোমনাথ রায় জানিয়েছেন, ১৯ থেকে ২১ ডিসেম্বর এই প্রতিযোগিতা থেকেই বাংলা দল নির্বাচিত করা হবে। হ্যান্ডবল ফেডারেশন অব ইন্ডিয়ার নিয়ম মেনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এদিন এই প্রতিযোগিতার উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন বর্ধমান জেলা হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের সম্পাদক শিবু রুদ্র, সহ-সভাপতি বাসুদেব চক্রবর্তী, পুলক নন্দী, দেবব্রত নন্দী, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক পীরদাস মণ্ডল প্রমুখরা। প্রাক্তন খেলোয়াড় তথা সংস্থার সহ-সভাপতি শ্যামল রায় এদিন প্রতিযোগিতার উদ্বোধন করেন।
E Purba Bardhaman Purba Bardhaman District News