মন্তেশ্বর (পূর্ব বর্ধমান) :- নবম শ্রেণীর এক ছাত্রীর স্তনে টিউমার অপারেশনের পরও তার যন্ত্রণা না কমায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল ছাত্রীটি। মৃতের নাম পায়েল ঘোষ (১৫)। বাড়ি মন্তেশ্বরের ইন্দ্রপুর গ্রামে। সে চন্দ্রপুর হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী ছিল। মৃতার বাবা সুজিত ঘোষ জানিয়েছেন, মাস চারেক আগে কলকাতার পিজিতে তার অপারেশন হয়। কিন্তু অপারেশনের পর মাঝে মাঝেই যন্ত্রণা হত। তা নিয়ে চিকিত্সকদের জানানোও হয়। আগামী মাসে ফের একটি অপারেশন করার কথা জানান চিকিত্সকরা। কিন্তু এই যন্ত্রণা ভোগ করতে না পেরেই বুধবার সন্ধ্যায় নিজের বাড়িতেই গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
Tags Bardhaman Burdwan East Bardhaman East Burdwan Purba Bardhaman student Suicide Treatment খবর চিকিৎসা পূর্ব বর্ধমান বর্ধমান বাংলা বাংলা খবর সংবাদ
Check Also
দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা
গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …
E Purba Bardhaman Purba Bardhaman District News
