বর্ধমান, ২৩ জানুয়ারিঃ- চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হল এক যুবকের। গুরুতর জখম হয়েছে তার এক সঙ্গীও। নবদ্বীপের প্রতাপনগর হাসপাতালে তার চিকিৎসা চলছে। পিটুনিতে জড়িতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় কেস রুজু করেছে পূর্বস্থলী থানা। মারধরে জড়িত থাকার অভিযোগে দু’জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম হাপিজুল শেখ (২৫)। পূর্বস্থলী থানার ডাঙ্গা …
Read More »মঙ্গোলকোটের নিখোজ ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হল বর্ধমানে।
বর্ধমান, ২৩ জানুয়ারিঃ- মঙ্গলকোট থানার ন’পাড়ার এক তৃণমূল কর্মীর রহস্যজনক অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বর্ধমান থানার বিজয় রাম এলাকায় ডিভিসি –র পশ্চিম পাড়ে ঝোপঝাড় থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ প্রথমে মৃতের পরিচয় জানতে পারেনি। পরে রাতে মৃতের পরিবারের লোকজন বর্ধমান থানায় এসে দেহটি শনাক্ত করে। মৃতের শরীরের …
Read More »বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে নেতাজী সুভাষ চন্দ্র বসু –র ১১৬ তম জন্মদিন উদ্যাপন
বর্ধমান, ২৩ জানুয়ারিঃ- বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে নেতাজী সুভাষ চন্দ্র বসু –র ১১৬ তম জন্মদিন উদ্যাপন করা হল কোর্ট চত্বরের নেতাজী মূর্তির পাদদেশে। এদিনের অনুষ্ঠানে নেতাজী মূর্তিতে মালা দেন জেলা শাসক ওঙ্কার সিং মীনা, জেলা প্রশাসনের আধিকারিকবৃন্দ, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক মুনমুন হোড় সিন্হা সহ সাংবাদিকরাও। …
Read More »কাটোয়ায় কংগ্রেসের শিক্ষক নেতা তুহিন সামন্তর পুলিশের গুলিতে মৃত্যুর মামলার শুনানি হবে সেখানকার আদালতেই, জানালেন জেলা বিচারক।
বর্ধমান, ২২ জানুয়ারিঃ- কাটোয়ায় পুলিশের গুলিতে কংগ্রেসের শিক্ষক নেতা তুহিন সামন্তর মৃত্যুর মামলার শুনানি সেখানকার আদালতেই হবে। মামলাটি কাটোয়ার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে চলছে। সেখান থেকে মামলাটি জেলার অন্য আদালতে স্থানান্তরের আরজি জানান অন্যতম অভিযুক্ত পুলিশ অফিসার দেবজ্যোতি সাহা। ঘটনার সময় তিনি কাটোয়া থানার ওসি ছিলেন। বর্ধমানের জেলা ও …
Read More »সাইবার কাফেতে চুরির ঘটনায় এক ছাত্রকে চুরি যাওয়া মালপত্র সহ গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ।
বর্ধমান, ২২ জানুয়ারিঃ- বর্ধমান শহরের একটি সাইবার কাফেতে চুরির ঘটনায় কম্পিউটার সায়েন্সের এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম সুমিত দাস। শহরেরই ৩ নম্বর ইছলাবাদ এলাকায় তার বাড়ি। সে মেমারি কলেজে কম্পিউটার সায়েন্সের তৃতীয় বর্ষের ছাত্র। সাইবার কাফেটিতে সে আগে কাজ করত। কিছুদিন আগে সে কাজ ছেড়ে দেয়। সোমবার রাতে …
Read More »পুলিশের ‘ট্রিগার হ্যাপি’ তকমা ঘোচাতে জেলায় আসা জল কামান পড়ে পড়ে নষ্ট হচ্ছে।
বর্ধমান, ২১ জানুয়ারিঃ- পুলিশের ‘ট্রিগার হ্যাপি’ তকমা ঘোচাতে জল কামান, রবার বুলেট ব্যবহারের উপর জোর দিতে চাইছে রাজ্য সরকার। সেইমতো রাজ্যের প্রায় সবকটি জেলাতেই জল কামান এবং রবার বুলেট দিয়েছে রাজ্য সরকার। বর্ধমান জেলা পুলিশও একটি জল কামান পেয়েছে। কিন্তু, যান্ত্রিক ত্রুটির কারনে সেটি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। জেলার গ্রামীন …
Read More »বর্ধমান উৎসব ২০১৩
বর্ধমান উৎসব ২০১৩
Read More »হাইকোর্টের নির্দেশে প্রয়াত সিপিএমের প্রাক্তন বিধায়ক প্রদীপ তা –র পরিবারের নিরাপত্তা বাড়ানো হ’ল।
বর্ধমান, ২১ জানুয়ারিঃ-হাইকোর্টের নির্দেশ মেনে প্রয়াত সিপিএম নেতা প্রদীপ তা –র পরিবারের নিরাপত্তা বাড়ানো হ’ল। সিপিএমের প্রাক্তন বিধায়ক প্রদীপ বাবু এবং জেলা নেতা কমল গায়েনের খুনের ঘটনার পরই এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য দেওয়ান দিঘীতে একটি পুলিশ ক্যাম্প খোলা হয়। এতদিন সেই ক্যাম্পে ২ জন এ এস আই এবং ৪ …
Read More »বিদেশি আগ্নেয়াস্ত্র সহ ধৃত জামালপুর এক্সপ্রেসের ২ যাত্রী।
বর্ধমান, ২০ জানুয়ারিঃ- ফের জামালপুর এক্সপ্রেস থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটল। রবিবার ভোরে বিদেশে তৈরি পিস্তল সহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জি আর পি। হাওড়া জি আর পি –র সাদা পোশাকের টিম এবং বর্ধমান জি আর পি এদিন যৌথ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ দু’জনকে ধরে ফেলে। ভোর সাড়ে ৪ টে …
Read More »বর্ধমান সদর কোর্টে বসা মেগা লোক আদালতে জরিমানা বাবদ আদায় হল ৪৪ হাজার টাকা।
বর্ধমান, ২০ জানুয়ারিঃ- বর্ধমান আদালতে দীর্ঘদিন ধরে জমে থাকা মোটর ভেহিকেলস আইন লঙ্ঘন সংক্রান্ত মামলাগুলির নিষ্পত্তির জন্য রবিবার মেগা লোক আদালতের আয়োজন করা হয়। এদিন চারটি আদালতে ৩১০ টি মামলার শুনানি হওয়ার কথা ছিল। নোটিশ পাঠানো সত্ত্বেও ১৮০ টি মামলার শুনানি হয়। জেলা পুলিশের অধীন বর্ধমান, রায়না, আউশগ্রাম, খন্ডঘোষ, মাধবডিহি, …
Read More »
E Purba Bardhaman Purba Bardhaman District News