Breaking News

বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে নেতাজী সুভাষ চন্দ্র বসু –র ১১৬ তম জন্মদিন উদ্‌যাপন

DSC_1062 copyবর্ধমান, ২৩ জানুয়ারিঃ- বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে নেতাজী সুভাষ চন্দ্র বসু –র ১১৬ তম জন্মদিন উদ্‌যাপন করা হল কোর্ট চত্বরের নেতাজী মূর্তির পাদদেশে। এদিনের অনুষ্ঠানে নেতাজী মূর্তিতে মালা দেন জেলা শাসক ওঙ্কার সিং মীনা, জেলা প্রশাসনের আধিকারিকবৃন্দ,  জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক মুনমুন হোড় সিন্‌হা সহ সাংবাদিকরাও। এই অনুষ্ঠানকে ঘিরে বর্ধমানে পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা একটি বর্ণাঢ্য পদযাত্রা করে নেতাজী মূর্তির পাদদেশে জমা হয়। এছাড়াও এদিন নেতাজী জন্মজয়ন্তীকে ঘিরে গোটা জেলা জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংস্থা, রাজনৈতিক সংগঠনেরাও। কোথাও দুঃস্থ অনাথদের মধ্যে বস্ত্র বিতরণ, ছাত্রছাত্রীদের মধ্যে বইখাতা বিতরণ করা হয়।DSC_1046 copy DSC_1048 copy DSC_1018 copy DSC_1005 copy DSC_1082 copy DSC_1068 copy

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *