Breaking News

কাঞ্চননগরের আশ্রম থেকে নাবালিকা স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য

The body of a minor school girl was recovered from Guru Ashram in Kanchannagar, Burdwan

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান শহরের কাঞ্চননগরের একটি আশ্রম থেকে এক নাবালিকা স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। বুধবার সকালে ওই আশ্রমের একটি ঘর থেকে ওড়নায় ফাঁস লাগানো অবস্থায় ছাত্রীর দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম শর্মিলা পন্ডিত (১৩)। আদিবাড়ি মেমারীর বেগুট গ্রামে হলেও দিদিমার সাথে কাঞ্চননগরের ওই আশ্রমেই থাকতো শর্মিলা। সে রথতলা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিলো। প্রাথমিকভাবে অনুমান ওই ঘরের সিলিং ফ্যানেই ফাঁস লাগিয়ে আত্মঘাতি হয় ওই ছাত্রী। জানা গেছে ওই ঘর থেকেই একটি ভগ্ন মোবাইল ফোনও উদ্ধার হয়েছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাতে খাওয়ার পর সে ঘরে ঘুমাতে যায়। বৃহস্পতিবার সকালে তার ঝুলন্ত দেহ দেখতে পান আশ্রমের আবাসিকরা। তারাই পুলিশকে খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। The body of a minor school girl was recovered from Guru Ashram in Kanchannagar, Burdwan

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *