
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান স্টেশন বাজার থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের দেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বৃহস্পতিবার বিকেলে বাজারের কাছে দেহটি পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। খবর পেয়ে পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। বৃদ্ধের বয়স ষাটের কোঠায়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। বৃদ্ধের পরিচয় জানতে বিভিন্ন থানার সঙ্গে যোগাযোগ করেছে বর্ধমান থানার পুলিস।
E Purba Bardhaman Purba Bardhaman District News