Breaking News

সদ্যোজাতের দেহ উদ্ধার

The body of the newborn was recovered

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান শহরের নীলপুর পীড়তলার কাছে সদ্যোজাত এক শিশুর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। এলাকার বাসিন্দা শেখ আব্দুল সাজিদ জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে এক কাগজকুড়ানি দেহটি দেখতে পান। সে স্থানীয়দের জানালে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়। দেহটি এক কন্যা সন্তানের। মাথা খুবলে খেয়েছে কোনো অজানা প্রাণী। কে বা কারা একে ফেলে দিয়ে গেছে তা জানা যায়নি। খবর দেওয়া হয় স্থানীয় কাউন্সিলরকেও। খবর পেয়ে পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *