Breaking News

বৃদ্ধার পচাগলা দেহ উদ্ধার

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বৃহস্পতিবার সন্ধ্যে থেকেই গোটা এলাকায় পচাগন্ধে বাসিন্দারা অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। আর শুক্রবার সকালে বর্ধমান শহরের বহিলাপাড়ার একটি ঘর থেকে উদ্ধার হল এক বৃদ্ধার পচাগলা মৃতদেহ। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম কণিকা মজুমদার ওরফে দীপা দত্ত (৭৩) ওরফে ছায়া। প্রতিবেশীরা জানিয়েছেন, শুক্রবার সকাল থেকে এলাকায় পচা দুর্গন্ধ বার হওয়ায় এলাকার বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। প্রতিবেশীরা জানিয়েছেন, ওই বৃদ্ধা বাড়িতে একাই থাকতেন। গত কয়েকদিন তাকে দেখতেও পাওয়া যায়নি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বার্ধক্যজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। এদিন বর্ধমান থানার পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *