Breaking News

শুরু হল পূর্ব বর্ধমান জেলার দুই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীদের প্রচারাভিযান

The campaign for the Trinamool candidates was started

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হল বর্ধমানের দুই তৃণমূল প্রার্থীর প্রচারাভিযান। এদিন সকাল থেকেই বর্ধমান– দুর্গাপুর লোকসভা আসনের প্রার্থী মমতাজ সংঘমিতা এবং বর্ধমান পূর্ব আসনের প্রার্থী সুনীল মণ্ডলের সমর্থনে শুরু হল দেওয়াল লিখন এবং মিছিল। খোদ সুনীল মণ্ডল এদিন জামালপুরে দলীয় কর্মীদের নিয়ে ভোটের প্রচার সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার পর দেওয়াল লিখন এবং বাড়ি বাড়ি প্রচার শুরু করেন। সুনীলবাবু জানিয়েছেনগত ৫ বছরে তিনি জামালপুর ব্লকের জন্য ৩৬০ কোটি টাকারও বেশি উন্নয়নমূলক কাজ করেছেন। নিম্ন দামোদর সংস্কারের বিষয়ে ইতিমধ্যেই অর্থ অনুমোদন হয়ে গেছে। আগামী দিনে সেই কাজ দ্রুত শেষ করার চেষ্টা করবেন। তিনি জানিয়েছেনতাঁর প্রতিপক্ষ কেউ নেই। তিনি আগেরবার থেকেও বেশি ভোটের ব্যবধানে জয়ী হবেন। অপরদিকেএদিন বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের প্রার্থী মমতাজ সংঘমিতা জানিয়েছেন,তিনি তাঁর কেন্দ্রের মানুষের জন্য সর্বতোভাবে উন্নয়ন করার চেষ্টা করেছেন। আগামী দিনেও তিনি সেই কাজই করতে চান। এদিন বর্ধমান জেলা পার্টি অফিসে তিনি দলীয় কর্মীনেতাদের নিয়ে বৈঠক করেন। 

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *