Breaking News

মাধ্যমিক পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু দাদার, জখম দিদি

The candidate's brother died in a road accident while taking the secondary examinee to the examination center

ভাতাড় (পূর্ব বর্ধমান) :- মাধ্যমিক পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে যাওয়ার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল পরীক্ষার্থীর খুড়তুতো দাদার। গুরুতর জখম হয়েছেন পরীক্ষার্থীর দিদি রিক্তা ঘোষ। মৃতের নাম অরিজিৎ ঘোষ (২১)। বাড়ি ভাতাড়ের বেরুয়া গ্রামে। দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতাড় থানার বলগোনা-গুসকরা রোডের দাউরাডাঙ্গা এলাকায়। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মাহাতা হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী স্মৃতি ঘোষ তাঁর পরীক্ষা কেন্দ্র এরুয়ার উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিলেন। স্মৃতি তার বন্ধু-বান্ধবদের সঙ্গে চারচাকা গাড়ি করে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন, পরীক্ষা কেন্দ্রে তাকে এগিয়ে দিতে পিছনে বাইক নিয়ে যাচ্ছিলেন খুড়তুতো দাদা অরিজিৎ ঘোষ ও দিদি রিক্তা ঘোষ। পথে ভাতাড়ের দাউরাডাঙ্গা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গ্যাসের লরির সঙ্গে তাঁদের বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। রাস্তার পাশে ছিটকে পরেন অরিজিৎ ও রিক্তা। অরিজিতের মাথায় গুরুতর আঘাত লাগে এবং দুর্ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় রিক্তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পুলিশ অরিজিৎ-এর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান পুলিশ মর্গে পাঠিয়েছে। পাশাপাশি ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ।

The candidate's brother died in a road accident while taking the secondary examinee to the examination center

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *