
মেমারি (পূর্ব বর্ধমান) :- যুগলের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে মেমারিতে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে মেমারি থানা এলাকার কুচুটের বসতপুরে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম গনেশ মাল (৩০) ও যুবতীর নাম মায়া মাল (২০)। মৃত যুবক মেমারির চাকুন্দির বাসিন্দা ছিলেন, যুবতী থাকতেন শালিগ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে একে অপরকে আলিঙ্গনরত অবস্থায় একটি গাছে গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে দেখেন এলাকার বাসিন্দারা। এরপরই চাঞ্চল্য ছড়িয়ে পরে গোটা এলাকায়। খবর পেয়ে মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কি কারণে মৃত্যু পুলিশ খতিয়ে দেখছে। তবে এলাকাবাসীর অনুমান, প্রনয়ঘটিত কারণেই আত্মঘাতী হয়েছে যুগল।
E Purba Bardhaman Purba Bardhaman District News