
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রবিবার প্রথম পূর্ব বর্ধমান জেলায় অনুষ্ঠিত হল ওড়িশি নৃত্য উৎসব। বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলে এই নৃত্য উৎসবে প্রায় ৫০ জন শিল্পী অংশ নিলেন। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি ভিন রাজ্য থেকেও প্রতিযোগীরা অংশ নেন। আয়োজক প্রতিভা কালচারাল সেন্টারের সম্পাদক পিয়ালী ঘোষ জানিয়েছেন, পূর্ব বর্ধমান জেলায় প্রথম এই ওড়িশি নৃত্য উৎসব অনুষ্ঠিত হচ্ছে। শিল্পীদের একক নৃত্যানুষ্ঠানের খুঁটিনাটি বিচার করতে হাজির ছিলেন কলকাতা থেকে আগত বিশিষ্ট চার ওড়িশি নৃত্যশিল্পী। 

E Purba Bardhaman Purba Bardhaman District News