Breaking News

যুবতীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩

The police have arrested 3 people for allegedly gang-raping a young woman

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বন্ধুর সামনেই এক যুবতীকে গণধর্ষণের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করল ৩ জনকে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ আগস্ট বুধবার বর্ধমান নবদ্বীপ রোডের একটি এলাকায় বন্ধুর সাথে মেলা দেখতে যায় নির্যাতিতা। রাস্তা ফাঁকা থাকার সুযোগে তিনজন যুবক এসে তাঁদের ঘিরে ধরে এবং মেয়েটিকে নিগ্রহের চেষ্টা করে। পুরুষ বন্ধু বাধা দেওয়ার চেষ্টা করে বিফল হয়। তাঁকে আটকে রেখে যুবতীকে তিনজন মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ। এমনকি যুবতীর বন্ধুকে টাকার ডিমান্ড করা হয় বলেও অভিযোগ। এই ঘটনার তিনদিন পরে ঘটনার অভিঘাত কাটিয়ে নির্যাতিতা মা-বাবাকে সঙ্গে নিয়ে বর্ধমান মহিলা থানায় গণধর্ষণের অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নেমে বর্ধমান মহিলা থানার পুলিশ ৩ অভিযুক্তকে শক্তিগড় থেকে গ্রেপ্তার করে। অভিযুক্ত তাপস পণ্ডিত, সজল ঘটোয়াল এবং বিক্রম মালিককে রবিবার বর্ধমান আদালতে পেশ করা হলে আদালত তাদের জেল হেফাজতের নির্দেশ দেয়। পুলিশ ইতোমধ্যেই যুবতীর জবানবন্দি এবং মেডিকেল টেস্ট করিয়েছে। এব্যাপারে এদিন জেলা পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, শনিবার রাতে মহিলা থানা থেকে খবর আসে একজন মহিলাকে বর্ধমান থানা এলাকার একটি জায়গায় ৩ জন মিলে গণধর্ষণ করেছে। ঘটনাস্থল বর্ধমান, দেওয়ানদিঘী, শক্তিগড় এই ৩ টে থানার সংযোগস্থল। সঙ্গে সঙ্গে তিনটে থানার পুলিশকে সতর্ক করা হয়। ৩ জনকেই রাতের মধ্যে ধরে ফেলা হয়েছে। গত ৭ আগস্ট ওই মহিলা বন্ধুর সঙ্গে যাচ্ছিলেন। তখন এই তিনজন ওই মহিলাকে ধরে গণধর্ষণ করেছে। সঙ্গে থাকা ছেলেটিকে অভিযুক্তরা মারধর করে। ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। স্পেশাল টিম তৈরি করা হয়েছে। দ্রুত তদন্ত করে চার্জশিট দেওয়া হবে। ফাস্ট ট্রাক ট্রায়াল চাইছেন তাঁরা।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *