Breaking News

হোটেলে চলছিল যৌন র‍্যাকেট; পুলিশি হানায় গ্রেফতার মালিক, ম্যানেজার-সহ ৫ জন

The police have arrested 5 people including the hotel owner and manager for running a sex racket in the hotel.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- যৌন র‍্যাকেট চালানোর খবর পেয়ে হোটেলে পুলিশি হানা। গ্রেফতার হোটেল মালিক, ম্যানেজার-সহ ৫ জন। পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) অর্ক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পূর্ব বর্ধমান জেলা পুলিশের একটি বিশেষ টিম মঙ্গলবার পূর্ব বর্ধমানের গলসির সিমনোর এলাকাতে একটি হোটেলে অভিযান চালায়। সেখান থেকে ১২ জন মহিলাকে উদ্ধার করা হয়। অর্ক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তদন্তে জানা গেছে হোটেলটিতে এই মহিলাদের নিয়ে গোপনে জোরপূর্বক একটি যৌন র‍্যাকেট চলছিল। হোটেল থেকে বেআইনি কাজে যুক্ত বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। ইমোরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট আইনের আওতায় মামলা দায়ের করে ম্যানেজার, হোটেল মালিক-সহ ৫ জনকে এই বেআইনি কাজে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এবং হোটেলের লাইসেন্স বাতিল করার প্রক্রিয়াও শুরু করা হয়েছে। এই যৌন র‍্যাকেটের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের খোঁজে তদন্ত চলছে বলে বলে জানিয়েছেন অর্ক বন্দ্যোপাধ্যায়।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *