Breaking News

মায়ের মাথা কেটে ফেললো ছেলে, গ্রেফতার

The son cut off the mother's head

ভাতার (পূর্ব বর্ধমান) :- মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হতে হল ছেলেকে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ভাতার থানার কুরুম্বা গ্রামে। ধৃত ছেলের নাম মুথরা হাঁসদা ওরফে খ্যাপা ওরফে শিবেন। ধৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মুথরার মা হরিদাসী হাঁসদার মৃত্যুর পর তাঁর ইচ্ছা ছিল তাঁর মাথা যেন গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়। এই ইচ্ছা তিনি প্রকাশও করেন ছেলের কাছে। শয্যাশায়ী মায়ের মৃত্যু হয়েছে এই ভেবে মায়ের মাথা গঙ্গায় অর্পণ করতে ছেলে মায়ের মাথা কেটে ফেলে। পুলিশি জিজ্ঞাসাবাদে এমনই ঘটনার কথা জানান ধৃত ছেলে মুথরা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ভাতার থানার করুম্ব গ্রামে। স্থানীয় ও পুলিশসূত্রে জানা গেছে, দীর্ঘ কয়েক বছর ধরে শারীরিক অসুস্থতার জন্য শয্যাশায়ী ছিলেন হরিদাসী হাঁসদা। সোমবার বিকালে শয্যাশায়ী মা মারা গেছে মনে করে বঁটি দিয়ে মুথরা তাঁর মাথা দেহ থেকে আলাদা করে দেয়। পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত ছেলে জানায়, মা হরিদাসী মারা যাওয়ার পর তাঁর মাথা গঙ্গায় অপর্নের কথা বলে। এরপরই মা মারা গেছে ভেবে তাঁর মাথা কেটে দেয়। বিষয়টি জানাজানি হতেই খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ও মুথরাকে গ্রেপ্তার করে।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *