Breaking News

জামালপুরে বিজেপি নেতাদের হাতাহাতির ভিডিয়ো ভাইরাল

The video of Jamalpur BJP leader's fight has gone viral.

জামালপুর (পূর্ব বর্ধমান) :- ভোটের আবহে জামালপুরে বিজেপির গোষ্ঠী কোন্দল তুঙ্গে উঠলো। বিজেপি দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২৭ এপ্রিল জামালপুরে থানার পাশের মাঠে মিঠুন চক্রবর্তীর সভা হওয়ার কথা। যদিও এখনও পর্যন্ত এই নির্বাচনি সভার প্রশাসনিক অনুমতি মেলেনি। বিজেপি সূত্রে জানা গেছে, মিঠুনের ওই সভার জন্য মঙ্গলবার দলীয় নেতৃত্বকে নিয়ে প্রস্তুতি সভা ডাকেন জামালপুর বিধানসভার কনভেনার সৈয়দ সেরিনা। আর এই সভাতেই এদিন বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য দেবকুমার বিশ্বাসের সঙ্গে রীতিমতো হাতাহাতি বেধে যায়। দেবকুমার বিশ্বাস চেয়ার ছুঁড়ে মারতে যান সেরিনাকে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই হাতাহাতির ঘটনার ভিডিও ভাইরাল হওয়ায় ভোটের মুখে চূড়ান্ত অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। যদিও এব্যাপারে একটি ঘটনা ঘটেছে বললেও বিশদে কিছু বলতে চাননি সৈয়দ সেরিনা। তিনি জানিয়েছেন, যা জানানোর দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়েছেন।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *