Breaking News

দামোদর নদ থেকে মহিলার দেহ উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো

The woman's body was recovered from the Damodar river

রায়না (পূর্ব বর্ধমান) :- দামোদর নদ থেকে মহিলার দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। ঘটানাটি ঘটেছে পূর্ব বর্ধমানের রায়নার নতু অঞ্চলের দামোদর নদ তীরবর্তী এলাকায়। পুলিশ সূত্রে জানাগেছে, মৃত মহিলার নাম সাহানা দাস (৩২)। বাড়ি বর্ধমান শহরের বড়নীলপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে দামোদর নদে হঠাৎ দেহটিকে ভাসতে দেখে স্থানীয়রা রায়না থানার পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে।
কী ভাবে মহিলার দেহ নদে এলো? আত্মহত্যা না অন্য কিছু? তা জানার জন্য তদন্ত শুরু করেছে রায়না থানার পুলিশ।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *