Breaking News

মোমো গেম খেলতে না চাওয়ায় যুবককে খুনের হুমকি

Threatens to kill if not agreed to play. Burdwan youth got a whatsapp message for playing Momo challenge game on mobile

বর্ধমান (পূর্ব বর্ধমান) :-  এবার মোমো গেমে খুনের হুমকি। মোমো গেম না খেললে ১২ ঘন্টার মধ্যে খুনের হুমকি দেওয়া হল বর্ধমান শহরের এক যুবককে। এই ঘটনায় রীতিমত আতঙ্কিত হয়ে পড়েছেন গোটা পরিবার। চাঞ্চল্য দেখা দিয়েছে বর্ধমান শহরে। এই ঘটনায় বর্ধমান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বর্ধমানের বাদামতলার বাসিন্দা পেশায় মেডিকেল রিপ্রেজেনটেটিভ আকাশ সোনকার বুধবার বিকালে তাঁর মোবাইলে একটি অচেনা নম্বর থেকে তার হোয়াটসআপে একটি ম্যাসেজ পান। তাতে মোমো গেম খেলার প্রস্তাব দেওয়া হয়। বিষয়টি জানার আগ্রহ থেকে আকাশ সোনকার মোমো গেম খেলতে আগ্রহী বলে ম্যাসেজ পাঠান। এরপর তাকে একটা লিঙ্ক দেওয়া হয় এবং জানানো হয় গেম না খেললে ১২ ঘন্টার মধ্যে তাঁকে মেরে ফেলা হবে। এমনকি গেম খেলতে রাজি না হলে পুরো পরিবারকেও খুন করা হবে বলে হুমকি দেওয়া হয়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ওই যুবক সহ তার পরিবার। এরপরই থানায় অভিযোগ জানানো হয়। বর্ধমান থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *