Breaking News

চোর সন্দেহে মেমারীতে গণপিটুনিতে মৃত্যু, গ্রেফতার তিন অভিযুক্ত

Three people caught in a Death in Mass beating case. At Memari

মেমারী (পূর্ব বর্ধমান):- ফের গণপিটুনির ঘটনা ঘটল দুই বর্ধমানেই। মঙ্গলবারই পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে ছেলেধরা সন্দেহে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করা হয় কোকোভেন থানা এলাকায়। তারই পাশাপাশি মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানের মেমারিতে চোর সন্দেহে গনপিটুনিতে খুন হলেন এক ব্যক্তি। মৃতের নাম উদয় মন্ডল (৬০)। বাড়ি মেমারী হাসপাতাল এলাকার কালিতলা এলাকায়। মঙ্গলবার রাতে মেমারি হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। এলাকা সূত্রে জানা গেছে, সোমবার প্রশান্ত মন্ডল নামে এক ব্যক্তির ব্যাগ চুরি হয়। ব্যাগে টাকা ও মোবাইল ফোন ছিল বলে দাবী করেন ওই ব্যক্তি। Three people caught in a Death in Mass beating case. At Memari এলাকায় ভবঘুরে হিসাবে পরিচিত উদয় মন্ডল নামে ওই ব্যাক্তি ওই ব্যাগ চুরি করেছে বলে সন্দেহ হয় প্রশান্ত-সহ স্থানীয় কিছু ব্যবসায়ীর। এরপরই তারা উদয় মণ্ডলকে মারধর শুরু করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ। খবর পেয়ে মেমারি থানার পুলিশ ঘটনাস্থল থেকে প্রশান্ত মণ্ডল সহ আরও ২জনকে গ্রেপ্তার করে। উল্লেখ্য, কয়েকদিন আগেই বর্ধমান শহরের মেহেদিবাগান এলাকায় দুইজনকে ছেলেধরা সন্দেহে মারধর করা হয়। পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে ছেড়েও দেয়। পরপর এই গণপিটুনির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *