মন্তেশ্বর (পূর্ব বর্ধমান) :- বরনডালা-বর্ধমান রুটের বাসের সঙ্গে মোটর বাইকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হল তিনজন বাইক আরোহীর। মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটেছে মন্তেশ্বর থানা এলাকার ময়নামপুর বাসস্ট্যান্ড মোড়ে। ঘটনাসস্থলে উত্তেজিত জনতা পথ অবরোধ করেন, চলে গাড়ি ভাঙচুর। মন্তেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠি উঁচিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মৃত তিনজনের পরিচয় প্রথম দিকে জানা না গেলেও, এদিন রাতে তাঁদের পরিচয় জানা গেছে। জনাগেছে, মৃতরা হলেন কুসুমগ্রামের আশরাফুল শেখ, মারফত শেখ এবং সাহাজাদপুরের মুসারফ মণ্ডল।
অভিযোগ, তোলাবাজির কারণে দ্রুত গতিতে গাড়ি চলায় ঘটনাটি ঘটেছে। যদিও পুলিশ জানিয়েছে, তোলাবাজির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। পথদুর্ঘটনা ঘটলেই এই ধরণের অভিযোগ তোলা হয়।
Tags bus collision
Check Also
দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা
গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …
E Purba Bardhaman Purba Bardhaman District News


