Breaking News

হেলমেটহীন বাইক আরোহীদের কেক খাইয়ে গান্ধীগিরি ট্র্যাফিক পুলিশের

Traffic police fed cake to helmetless bikers

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বৃহস্পতিবার বড়দিন উপলক্ষ্যে গান্ধীগিরি করল বর্ধমান শহর ট্র্যাফিক কর্মীরা। এদিন বীরহাটা ট্র্যাফিকের ওসি চিন্ময় বন্দোপাধ্যায় হেলমেটহীন বাইক আরোহীদের ধরে ধরে কেক খাওয়ালেন। এই ঘটনায় পথচলতি মানুষও মজা উপভোগ করলেন। চিন্ময়বাবু জানিয়েছেন, বারবার বলা সত্ত্বেও হেলমেট ছাড়াই মোটরবাইক নিয়ে ঘুরছেন অনেকে। ট্রাফিক নিয়ম ভঙ্গ করাই নয়, হেলমেট পড়া যে নিজের জীবনের ক্ষেত্রেও জরুরী অনেকেই তা জানলেও গুরুত্ব দেননা। তাই এদিন যাঁরা হেলমেট ছাড়া রাস্তায় বের হয়েছেন তাঁদের কেক খাওয়ানো হয়েছে, পাশাপাশি তাঁদের ট্রাফিক আইন মানা এবং হেলমেট পড়ার জন্য আবেদন জানানো হয়েছে। তিনি জানিয়েছেন, এছাড়াও বড়দিন উপলক্ষ্যে এদিন সাধারণ পথচারীদের হাতেও কেক তুলে দেওয়া হয়েছে। Traffic police fed cake to helmetless bikersTraffic police fed cake to helmetless bikers

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *