Breaking News

জামালপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির মধ্যে ঢুকল ট্রাক; মৃত ১, আহত ২

Truck lost control and entered Jamalpur house; 1 dead, 2 injured

জামালপুর (পূর্ব বর্ধমান) :- মেমারী-তারকেশ্বর রোডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক প্রথমে মোটরবাইকে ধাক্কা এবং পরে রাস্তার পাশে একটি বাড়িতে ঢুকে পড়ায় মৃত্যু হল একজনের। আহত হয়েছেন ২ জন। ঘটনাটি ঘটেছে জামালপুর থানার কেরিলি এলাকায়। এই ঘটনার পরপরই উত্তেজনা ছড়ায় জামালপুরের কেরিলি এলাকায়। মৃত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ, রাস্তায় স্পিড ব্রেকার ও ট্রাফিককর্মী মোতায়েনের দাবিতে দেহ আটকে রেখে বেশ কিছুক্ষণ মেমারী-তারকেশ্বর রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। পরে পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মৃত বাইক আরোহীর নাম সওকত আলি (৫৩)। জানাগেছে, মঙ্গলবার সকালে মেমার- তারকেশ্বর রোডে তারকেশ্বর মুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাইক আরোহী সওকত মোল্লাকে পিষে দেওয়ার পর রাস্তার পাশে থাকা একটি বাড়ি ঢুকে যায়। এর ফলে বাড়ির দেওয়াল ভেঙে ওই বাড়িতে থাকা এক শিশু ও এক মহিলা গুরুতরভাবে জখম হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গ্রামবাসীদের অভিযোগ, এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত অতিরিক্ত বালির গাড়ি যাতায়াত করায় রাস্তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। প্রায়শই দুর্ঘটনাও ঘটছে। Truck lost control and entered Jamalpur house; 1 dead, 2 injured

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *