Breaking News

দোকানে জালনোট চালাতে গিয়ে আটক বাবা ও ছেলে

কালনা (পূর্ব বর্ধমান) :- দোকানে জালনোট চালাতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেলো বাবা ও ছেলে। ঘটনাটি ঘটেছে কালনার সিদ্বেশ্বরী মোড়ে। আটক হওয়া বাবার নাম দ্বিজেন লালা এবং ছেলের নাম পরিমল লালা। তাদের কাছ থেকে ৮ টি দুহাজার টাকার জাল নোট উদ্ধার করেছে কালনা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের বাড়ি উত্তর ২৪পরগনার মধ্যমগ্রামে। পুলিশ জানিয়েছেন, মঙ্গলবার রাতে বাবা ও ছেলে সিদ্ধেশ্বরী মোড়ের একটি ষ্টেশনারী দোকানে আসে। ছেলে পরিমল লালা একটি নকল ২ হাজার টাকার নোট দিয়ে কিছু ষ্টেশনারী জিনিস কেনে। সন্দেহ হওয়ায় দোকানদার তাকে খুচরো আনতে বলে ফিরিয়ে দেয়। এরপর তারা পাশের একটি দোকানে ঢোকে। সেখানেও দোকানদারের সন্দেহ হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। এই সময় পরিমল লালার পকেট থেকে ৮টি ২ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়। পুলিশে খবর দিলে পুলিশ তাদের আটক করে।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *