
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রাজ্যের বিরোধী দলনেতা রবিবার বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলা অফিস থেকে চলে যেতেই রাতেই বিজেপির নব্য ও আদি বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটল খোদ বিজেপি পার্টি অফিসের ভেতরেই। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির একটি সূত্রে জানা গেছে, রবিবার রাতে বিজেপি পার্টি অফিসের ভেতরেই নব্য ও আদি বিজেপি কর্মীদের মধ্যে এই হাতাহাতির ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় একাধিক চেয়ার। সূত্রের খবর, মদ খাওয়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে রাতেই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী হাজির হয় বিজেপি পার্টি অফিসে। যদিও এই ঘটনার পর কেউই মুখ খুলতে রাজী হয়নি। উল্লেখ্য, রবিবার বিজেপি পার্টি অফিসে আশ্রয় নেওয়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তিনি ফিরে যেতেই এই ঘটনায় রীতিমতো অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।
E Purba Bardhaman Purba Bardhaman District News