Breaking News

কেরালা এবং বিহার থেকে উদ্ধার পূর্ব বর্ধমান জেলার দুই নাবালিকা

Two minors from Purba Bardhaman district were rescued from Kerala and Bihar.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান থানা ও ভাতার থানার পুলিশ পৃথক দুটি কেসে অপহৃত দুই নাবালিকাকে উদ্ধার করে পৌঁছে দিলো তাদের পরিবারের কাছে। গত বছরের ২৮ নভেম্বর এবং এবছরের ২৬ ফেব্রুয়ারি যথাক্রমে ভাতার ও বর্ধমান থানা থেকে দুই নাবালিকা অপহৃত হওয়ার অভিযোগ আসে থানাতে। তদন্তে নেমে পড়ে জেলা পুলিশ। বিভিন্ন তথ্য অনুসন্ধান করে, টেকনিক্যাল ইনপুটকে কাজে লাগিয়ে অবশেষে যথাক্রমে বিহারের রামকৃষ্ণপুর ও কেরালার এরাত্তুপেট্টা থেকে ২ নাবালিকাকে উদ্ধার করে ভাতার ও বর্ধমান থানার দুটি পৃথক টিম। জেলা পুলিশ দুই নাবালিকাকে তাদের পরিবারের হাতে সুস্থ অবস্থায় পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করেছে বলে জানানো হয়েছে।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *