Breaking News

রাতের অন্ধকারে অতর্কিত আক্রমণ, তৃণমূল পঞ্চায়েত সদস্যকে খুনের চেষ্টার অভিযোগ

Two miscreants were accused of attempting to murder a Trinamool Panchayat member

কালনা (পূর্ব বর্ধমান) :- হাটকালনা পঞ্চায়েতের শালিপুর সংসদের তৃণমূল সদস্য অমল কুমার দাসকে রাতের অন্ধকারে খুনের চেষ্টার অভিযোগ উঠলো বিদ্যুৎ দেবনাথ ও নস্কর মালিকের বিরুদ্ধে। অমল কুমার দাসের অভিযোগ, শনিবার রাত ১১ টা নাগাদ দরজার সামনে এসে দুস্কৃতীরা ডাকাডাকি শুরু করে। সদর দরজা খুলতেই অতর্কিতে ওই দুই দুস্কৃতি তাঁর উপর চড়াও হয়। বিদ্যুৎ দেবনাথ একটি ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করে। যন্ত্রনায় চিৎকার করতেই স্থানীয়রা ছুটে আসলে নস্কর মালিক পালিয়ে গেলেও বিদ্যুৎ দেবনাথকে ধরে ফেলেন স্থানীয়রা। এরপর কালনা থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে। খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করে ধৃতকে রবিবার কালনা আদালতে তোলা হয়। কালনার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবপ্রসাদ বাগ জানিয়েছেন, লোকসভা ভোট যত এগিয়ে আসবে এলাকা দখলে মরিয়া বিজেপি আশ্রিত দুষ্কৃতকারীরা তত তৃণমূলের সৈনিকদের উপর এভাবে আক্রমণ চালাবে। আসলে ওরা জানে ওদের সাথে লোকজন নেই তাই মরিয়া হয়ে এই আক্রমণ।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *