Breaking News

গলসী থানা এলাকার কুলগড়িয়ায় লরি ট্র্যাক্টর সংঘর্ষ, মৃত ২

Two people were killed in a lorry tractor collision at Kulgaria in Galsi

গলসী (পূর্ব বর্ধমান):- বাঁশ বোঝাই ট্রাক্টরের সঙ্গে লরির সংঘর্ষে মৃত্যু হল দুজনের, আহত হলেন দুজন। ঘটনাটি ঘটেছে বর্ধমানের গলসী থানার কুলগড়িয়া এলাকায়। মৃতেদের নাম মনোরঞ্জন বাগ্দী (৫০) এবং সঞ্জয় রুইদাস (৪০)। উভয়েরই বাড়ি গলসী থানার শিকারপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে গলসী থেকে বাঁশ বোঝাই করে একটি ট্র্যাক্টরে ৪জন খণ্ডঘোষের সালুন গ্রামে যাচ্ছিলেন। পথে কুলগড়িয়ার কাছে দশচাকার একটি লরি ট্র্যাক্টরে ধাক্কা মারলে ট্র্যাক্টরের ওপর থাকা ৪জন ছিটকে পড়েন রাস্তায়। আশঙ্কাজনক অবস্থায় তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত ঘোষণা করা হয়। আহত দুজনকে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়। পুলিশ ট্র্যাক্টর ও লরিটিকে আটক করলেও চালকরা পলাতক।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *