খন্ডঘোষ (পূর্ব বর্ধমান) :- ধান রোয়ার কাজ করার সময় বজ্রাঘাতে মৃত্যু হল দুই মহিলার। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম সন্ধ্যা শী (৫০) এবং জ্যোৎস্না সিং (২৭)। তাঁদের বাড়ি খন্ডঘোষ থানা এলাকার চকপাড়ায়। গ্রামবাসীরা জানিয়েছেন, এদিন সকালে চকপাড়া মাঠে মধুসূদন ঘোষের জমিতে ধান রোয়ার কাজ করছিলেন প্রায় ২০-২৫ জন শ্রমিক। জমির মালিক নিজেও কাজ করছিলেন। সকাল সাড়ে আটটা নাগাদ শুরু হয় বৃষ্টি। এই সময় বজ্রাঘাতে জখম হন ৭ জন। তাঁদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাবলু ডাল নামে এক জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। আশংকাজনক অবস্থায় মধুসূদন ঘোষ, বাবলু লাল, মায়া শী এবং শংকরী সাঁতরার চিকিৎসা চলেছে।
E Purba Bardhaman Purba Bardhaman District News
