Breaking News

বর্ধমানে শুরু হল অনূর্ধ্ব ১৭ রাজ্য বাস্কেটবল প্রতিযোগিতা

Under 17 State Basketball Tournament started in Burdwan

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রবিবার থেকে বর্ধমান অরবিন্দ স্টেডিয়ামে শুরু হল ২২ তম অনূর্ধ্ব ১৭ রাজ্য বাস্কেটবল প্রতিযোগিতা (বালক এবং বালিকা)। বর্ধমান জেলা ভলিবল ও বাস্কেটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তা অরিজিত সেন জানিয়েছেন, এই প্রতিযোগিতা চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত। পুরুষদের ২০টি এবং মহিলাদের ১৬ টি দল অংশ নিয়েছে। তিনি জানিয়েছেন, এই প্রতিযোগিতা থেকে বাছাই করে বাংলা দল গঠন হবে। অরবিন্দ স্টেডিয়ামের ২ টি কোর্ট ছাড়াও বর্ধমান টাউন স্কুল, বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মোহনবাগান মাঠের বাস্কেটবল মাঠকে ব্যবহার করা হবে। মোট ৬৪টি ম্যাচ খেলা হবে।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *