Breaking News

ঋণের টাকা পরিশোধ করতে না পারায় অশান্তির জেরে আত্মঘাতী স্ত্রী

আউশগ্রাম (পূর্ব বর্ধমান) :- স্ত্রীর অমতে স্বামী মনোরঞ্জন দত্ত কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ২৫ হাজার টাকা ঋণ নেওয়ায় এবং সেই ঋণের সামান্য কিছু টাকা পরিশোধ করতে না পারায় স্বামী স্ত্রীর অশান্তির জেরে আত্মঘাতি হলেন স্ত্রী বন্দনা দত্ত (৩৬)। ঘটনাটি ঘটেছে আউশগ্রামের ওয়ারিশপুরে। মনোরঞ্জনবাবু জানিয়েছেন, গতবছর তিনি চাষবাসের জন্য ২৫ হাজার টাকা ঋণ নেন। কিন্তু তাতে রাজী ছিলেন না বন্দনাদেবী। তা নিয়ে অশান্তি হয়। গতবছর নেওয়া ওই ঋণের মধ্যে মাত্র ১৫০০ টাকা এখনও শোধ করতে পারেননি। তা নিয়ে গত কয়েকদিন ধরে অশান্তি চরম আকার নেয়। তার জেরেই শুক্রবার তিনি নিজেই গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে আউশগ্রামের বননবগ্রাম এবং পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *