গলসী (পূর্ব বর্ধমান) :- শুক্রবার সকালে পূর্ব বর্ধমানের গলসী থানার জাগুলিপাড়ার মোড়ে এক মহিলাকে পুড়িয়ে মারার ঘটনায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। মৃত মহিলার কোনো পরিচয় এখনও জানা যায়নি। গোটা ঘটনার তদন্তে নেমেছে গলসী থানার পুলিশ। গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে গ্রামবাসীরাই জাগুলিপাড়ার মোড়ে এক মহিলার পোড়া দেহ এবং তার পাশে প্রচুর টায়ার পড়ে থাকতে দেখেন। এরপর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠায়। যেভাবে মৃতদেহের পাশে পোড়া টায়ার পড়েছিল তাতে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বাইরে থেকে ওই মহিলাকে নিয়ে আসার পর খুন করে টায়ার দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গলসী থানার পুলিশ।
Tags burned dead body
Check Also
দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা
গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …
E Purba Bardhaman Purba Bardhaman District News
