Breaking News

ভোটের প্রচারে একই দেওয়ালে তৃণমূল বিজেপি মিলেমিশে একাকার

Election campaign - Writing the wall of TMC and BJP in the same wall. At Bhatar

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- একই দেওয়ালে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির ভোট প্রচার। রাজনৈতিক এই সহবস্থানের ছবি ধরা পড়েছে পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের নিত্যানন্দপুর গ্রামে। গ্রামবাসী টুলু গোস্বামী, উদয় সামন্ত, অশোক দে সকলেই জানিয়েছেন, রাজনীতি যার যার নিজের ব্যাপার হলেও এই গ্রামে তা নিয়ে কোনো অশান্তি নেই। বরং সকলেই রাজনৈতিক এই সহবস্থানের ঘটনায় আনন্দে রয়েছেন। কার্যত, গোটা রাজ্য জুড়ে যেখানে তৃণমূল – বিজেপির মধ্যে রীতিমত রাজনৈতিক তরজা চরমে উঠেছে সেখানে রীতিমত নজীর গড়েছে ভাতারের এই নিত্যানন্দপুর গ্রাম। ভোটের মধ্যে রাজনীতি দ্বন্দ্ব থাকলেও দেয়াল লিখনে কোনো অশান্তি নেই ভাতারের নিত্যানন্দপুর গ্রামে। পাশাপাশি দুটি রাজনৈতিক দলই তাদের লোকসভা ভোটের প্রচারকে সামনে রেখে দেওয়াল লিখন করেছেন। Election campaign - Writing the wall of TMC and BJP in the same wall. At Bhatar

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *