Breaking News

মাতলামির প্রতিবাদ করায় যুবককে ফেলা হল গরম ভাতের কড়াইয়ে

কালনা (পূর্ব বর্ধমান) :- মাতলামির বিরুদ্ধে কথা বলায় প্রতিবাদী যুবককে গরম ভাতের কড়াইয়ে ছুঁড়ে ফেলা হল। ঘটনাটি ঘটেছে কালনা থানা এলাকার তেহাটা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, আক্রান্ত যুবকের নাম অজিত মুর্ম্মু। বুধবার রাতে তেহাটা গ্রামে এক বিয়ের অনুষ্ঠানে বরযাত্রীদের মধ্যে কয়কেজন মদ খেয়ে অশান্তি করছিলেন। সেই সময় বরযাত্রী হিসাবেই আসা মেমারির বিজারা গ্রামের বছর একুশের অজিত ওই ঘটনার প্রতিবাদ করেন। তার জেরেই বাপন মান্ডি ও অবিনাশ মান্ডি নামের দুই যুবক অজিতকে গরম ভাতের কড়াইয়ে ছুড়ে ফেলে দেন বলে অভিযোগ। গুরতর জখম অজিতের কালনা হাসপাতালে চকিৎসা চলছে।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *