Breaking News

ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে গিয়ে আহত হাওড়ার যুবতী

Young woman from Howrah injured after falling down from train at Burdwan railway station

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার সকাল প্রায় ৯টা নাগাদ কাটোয়া বর্ধমান লোকাল থেকে দ্রুততার সঙ্গে নামতে গিয়ে প্ল্যাটফর্মে পড়ে গিয়ে জ্ঞান হারালেন এক যুবতী। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে কলকাতায় পাঠানো হল। রেল পুলিশ সূত্রে জানা গেছে, গুরুতর আহত ওই যুবতীর নাম জবা দাস। তাঁর বাড়ি হাওড়ার বালি থানার ৪৭, মহেন্দ্র বাগচী রোড এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে কাটোয়া বর্ধমান লোকাল ৮নং প্ল্যাটফর্মে এলে ওই গাড়ি থেকে নামতে গিয়ে তিনি প্ল্যাটফর্মে পড়ে গিয়ে জ্ঞান হারান। খবর পেয়েই রেল পুলিশ তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। একইসঙ্গে ওই যুবতীর সঙ্গে থাকা আধার কার্ড থেকে তাঁর বাড়ির লোকেদের সঙ্গেও যোগাযোগ করা হয়। খবর পেয়েই বাড়ির লোকজন বর্ধমানে চলে আসে। ভাল চিকিত্সার জন্য এরপরই ওই যুবতীকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *