Breaking News

মেমারিতে যুবতীকে ধর্ষণে গ্রেপ্তার যুবক

1 youth arrested for rape of young woman in Memari.

মেমারি (পূর্ব বর্ধমান) :- মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিশ। ধৃতের নাম প্রদীপ জর। কালনা থানার অকালপৌষে তার বাড়ি। রবিবার রাতে মেমারি থানার দেবীপুরের ডিভিসি ক্যানেল ব্রিজ থেকে তাকে ধরা হয়। পুলিশ জানিয়েছে, কলকাতার একবালপুর থানা এলাকায় বছর ১৮–র মানসিক ভারসাম্যহীন ওই কিশোরীর বাড়ি। শনিবার দুপুরে কাউকে কিছু না বলে তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়েন। বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে তাঁর হদিশ না পেয়ে পরিবারের তরফে স্থানীয় থানায় মিসিং ডায়েরি করা হয়। রবিবার সন্ধ্যায় মেমারিতে যুবতীর খোঁজ মেলে। এরপরই পরিবারের লোকজন মেমারিতে এসে তাঁকে উদ্ধার করে। পরিবারের লোকজনকে তিনি জানান, তাঁকে দেবীপুর এলাকার একটি বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। পরিবারের তরফে এনিয়ে মেমারি থানায় অভিযোগ দায়ের করা হয়। ধৃতকে সোমবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে ধৃতকে পাঁচদিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। সেই আবেদন মঞ্জুর করেন সিজেএম। এদিনই ম্যাজিস্ট্রেটের কাছে কয়েকজনের গোপন জবানবন্দি নথিভুক্ত করিয়েছে পুলিশ।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *