Breaking News

জামালপুরে সমবায় নির্বাচনে একচেটিয়া তৃণমূলের জয়লাভ

Exclusive Trinamool victory in cooperative elections in Jamalpur

জামালপুর (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের একের পর এক সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল কংগ্রেস। কিছুদিন আগেই ব্লকের তিনটি সমবায় নির্বাচন হয়ে গেছে। মাঠনসিপুর সমবায় সমিতি, জোতশ্রীরাম সমবায় সমিতি ও নন্দনপুর সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। আর সোমবার হৈবতপুর সমবায় সমিতিতে নির্বাচনে তৃণমূল ছাড়া কেউই মনোনয়ন জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোট ৪৩ টি আসনেই জয়লাভ করে তৃণমূল। এদিন কর্মীদের নিয়ে মনোনয়ন জমা দেন অঞ্চল সভাপতি সাহাবুদ্দিন শেখ ও শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল। তিনটার পর সেখানে উপস্থিত হন ব্লক সভাপতি মেহেমুদ খান, বিধায়ক অলোক কুমার মাঝি ও কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক। বিজয়ী প্রার্থীদের গলায় মালা পরিয়ে দেন তাঁরা। মেহেমুদ খান জানিয়েছেন, বিজেপি-সিপিএম নানাভাবে কৌশল করলেও বাস্তবে তাঁদের পায়ের তলায় যে মাটি নেই সেটা এই সমবায় নির্বাচনগুলোতে দেখতে পাওয়া যাচ্ছে। রাজ্যের তথা এই ব্লকের মানুষও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নেই আস্থা রাখছেন। Exclusive Trinamool victory in cooperative elections in Jamalpur

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *