
মেমারি (পূর্ব বর্ধমান) :- দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেল দ্বাদশ শ্রেণীর এক ছাত্র। নিখোঁজ ছাত্রের নাম সুদীপ্ত রায়। বাড়ি মেমারি থানার করন্দা গ্রামে। সে বড়শুন বিএম হাইস্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার স্কুল যাবার নাম করে সুদীপ্ত বাড়ি থেকে বের হয়। এরপর স্কুলে না গিয়ে ৫ বন্ধু মিলে মেমারি থানার পাল্লার দামোদর নদের সাড়ে পাঁচ নম্বর ঘাটে যায়। সেখানে ৫জনেই দামোদরে নেমে পড়ে। কিছুক্ষণ পর একজন পাড়ে উঠে আসলেও। বাকি ৪জন তলিয়ে যেতে থাকে। সেই সময় পাড়ে উঠে আসা ছাত্রটি নৌকা বাঁধার একটি দড়ি ছুঁড়ে দিলে বাকি ৩জন সেই দড়ি ধরে উঠে আসলেও সুদীপ্ত তলিয়ে যায়। বিকাল থেকেই তার সন্ধানে তল্লাশি শুরু হলেও রাত পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।
E Purba Bardhaman Purba Bardhaman District News