Breaking News

নাবালিকাকে ফুসলিয়ে ভিন রাজ্যে নিয়ে যাবার চেষ্টার অভিযোগে আটক দুই মহিলা

ভাতার (পূর্ব বর্ধমান) :- ভাতার থানার ঝুজকোডাঙ্গা গ্রামের এক নাবালিকাকে ভিন রাজ্যে কাজের জন্য নিয়ে যাবার চেষ্টার অভিযোগে দুই মহিলাকে আটক করল ভাতার থানার পুলিশ। ধৃতদের নাম টুম্পা খাতুন এবং চাঁদনী খাতুন। ধৃতদের বাড়ি ভাতার থানার বিজিপুর গ্রামে। নাবালিকার পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ১০ মাস আগে এই নাবালিকাকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল উত্তরপ্রদেশে। সেখানে তাকে একটি ডান্স গ্রুপে নাচানোও হয়। সম্প্রতি ওই নাবালিকা বাড়ি ফিরে আসে। এরপর মঙ্গলবার ফের ওই দুই মহিলাকে উত্তরপ্রদেশে নিয়ে যাবার জন্য এলে গ্রামবাসীরাই তাঁদের আটকে ভাতার থানায় খবর দেন।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *