Breaking News

রাইসমিলে রান্নার করার সময় গ্যাস লিক করে আগুন, অগ্নিদগ্ধ ৪ জন

4 people burnt in gas leak while cooking in rice mill.

আউশগ্রাম (পূর্ব বর্ধমান) :- রাইসমিলের মধ্যে রান্নার করার সময় গ্যাস লিক করে আগুন, ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন ১ মহিলা-সহ ৪ জন। চিকিৎসার জন্য ৪ জনকেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আউশগ্রাম থানার বনপাশ-বেলাড়ী গ্রামের ঘটনা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলাড়ী গ্রামের একটি রাইসমিলে মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো চা করতে যান রাঁধুনি। ওভেন অন করতেই গ্যাস লিক করছে বুঝতে পেরে তিনি রাইসমিলেরই কয়েকজনকে ডাকেন। তারা এসে সামান্য লিক বলে আশ্বস্ত করতেই তিনি চা করতে শুরু করলে হঠাৎই আগুন ছড়িয়ে পরে। ঘটনায় অগ্নিদগ্ধ হন ৪ জন। পরে পুলিশ পৌঁছে তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *