Breaking News

রাজবাড়ির নিরাপত্তারক্ষীকে মারধরের ঘটনায় কালনা পুরসভার পুরপতির নামে থানায় অভিযোগ দায়ের

Allegation of beating the security guard of Rajbari campus against the Chairman of Kalna municipality.

কালনা (পূর্ব বর্ধমান) :- কালনা পুরসভার পুরপতি আনন্দ দত্তের নামে লিখিত অভিযোগ দায়ের হলো কালনা থানায়। শুক্রবার ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কালনা সাব-সার্কেলের আধিকারিকরা ও আক্রান্ত ঐ নিরাপত্তারক্ষী কালনা থানায় উপস্থিত হয়ে পুরপতি আনন্দ দত্তের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। উল্লেখ্য, উল্টো রথের দিন লালজী মন্দিরে চলা ভোগ প্রসাদ বিতরণের একটি অনুষ্ঠানে রাজবাড়ি চত্বরের মধ্যে দিয়ে টোটো সমেত জলের জার নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বচসা বাধে। সেই সময় পুরপতি আনন্দ দত্ত কর্তব্যরত নিরাপত্তারক্ষীকে মারধর করেন বলে অভিযোগ। আর এমনই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পরই পুরাতত্ত্ব বিভাগের তরফে শুক্রবার অভিযোগ দায়ের হলো কালনা থানায়। Allegation of beating the security guard of Rajbari campus against the Chairman of Kalna municipality.

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *